Anjan Dutt Sabai Скачать

Anjan Dutt Sabai

Anjan Dutt

Sabai

27 прослушиваний
04:36
Все треки Anjan Dutt Текст песни
Слушать
Скачать песню

Текст песни «Sabai»

Anjan Dutt

সবাই কেন গাইতে গেলে প্রেমের গানই গায়?
ঘুরেফিরে ভালোবাসার কথাটাই?
আমি অন্য কিছু গাইবো বলে তোমার কাছে এসে
সবাই, কেবল সবাই হয়ে যাই

সবাই আগলে রাখে তাদের শরীরের ভেতরে
ভালোবাসার সত্যি কথাটাই
আমি অন্য কিছু করবো বলে তোমার কাছে এসে
আমি সবাই, কেবল সবাই হয়ে যাই

তাই সবার মতো লিখছি আরও একটা প্রেমের গান
সবার মতো তোমাকেই চাই
বলছে তোমায় একই কথা গীতিবিতান
আমি অন্য কিছু নই, আমি সবাই

আমার আকাশ আমি যতই হাজার অন্য রঙে আঁকি
আকাশ সে তো নীলই থেকে যায়
আমার সাদাকালো শহর সে তো সাদাকালোই থাকে
আমি যত রঙিন নিয়ন জ্বালাই

কত হাজার হাজার শরীর আমায় রোজ ছুঁয়ে যাচ্ছে
তাদের গন্ধ আমার নাকে, মুখে, গায়
নিয়ে চলছি আমি তাদের লজ্জা আমার দু'চোখে
আমায় নিয়ে চলছে যে সবাই

তাই সবার মতো উঠতে হবে আমাকেও কাঁধে
বয়ে যেতে হবে একই গঙ্গায়
আমি অন্য কারও হাতের ভেতর একমুঠো ছাই
আমি অন্য কিছু নই, আমি সবাই

আমার আকাশ আমি যতই হাজার অন্য রঙে আঁকি
আকাশ সে তো নীলই থেকে যায়
আমার সাদাকালো শহর সে তো সাদাকালোই থাকে
আমি যতই নানান নিয়ন জ্বালাই

কত হাজার হাজার শরীর আমায় রোজ ছুঁয়ে যাচ্ছে
তাদের গন্ধ আমার নাকে, মুখে, গায়
নিয়ে চলছি আমি তাদের লজ্জা আমার দু'চোখে
আমায় নিয়ে চলছে যে সবাই

তাই সবার মতো উঠতে হবে আমাকেও কাঁধে
বয়ে যেতে হবে একই গঙ্গায়
আমি অন্য কারও হাতের ভেতর একমুঠো ছাই
আমি অন্য কিছু নই, আমি সবাই

На странице доступен трек Sabai от Anjan Dutt (04:36). Слушайте онлайн или загрузите в mp3 в один клик бесплатно на свое устройство — выше есть текст песни.

Другие песни Anjan Dutt

Все 12 треков

Свежее на Muzfrog

Все новинки →